ক্রিকেট

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

ডারউইনে দ্বিতীয় দিন শেষে

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে বল করে, আম্পায়ার ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বল করার সময়, দর্শক ও আম্পায়াররা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষবেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল অতিথিরা, দিন শেষের আগে টিম টাইগার্স যদিও সুবিধা করতে পারেনি, শুরুতেই ধুঁকেছে। এদিন সিএ একাদশকে অলআউট করেছে নাজমুল হোসেন শান্তর দল। ৪ উইকেট নেন হাসান মাহমুদ।

ডারউইনে শুক্রবার দ্বিতীয় দিনে হাতে ৯ উইকেট রেখে ৫১ রানে শুরু করেছিল সিএ একাদশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে সামনে প্রথম ইনিংসে ৩৫৫ রান তুলে অলআউট হয় স্বাগতিকরা। ১৭৭ বলে সর্বোচ্চ ১৩০ রান করেন টিগ উইলি। হাসানের আলো ছড়ানোর দিনে তাসকিন এবং মিরাজ ২টি করে উইকেট নেন।

শেষদিকে ১৯ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ৭৩ রান পিছিয়ে দিন শেষ করে। ১৩ বলে ৭ রান করে ক্রিজে আছেন তানজিদ হাসান। আউট হয়েছেন সাদমান ইসলাম ৬ ও মুমিনুল হত ৬ রানে। দুটি উইকেটই নেন ক্যাম্পবেল থম্পসন।

এর আগে প্রথমদিনে বাংলাদেশ ৭৫.৫ ওভারে ২৬৩ রানে অলআউট হয়। ১৪১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন মিরাজ। দিনের শেষে সিএ একাদশ নেমে ১ উইকেট হারিয়ে ৫১ রানে শেষ করেছিল।

বিষয়:অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন বাংলাদেশ হাসান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…