চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বুটেক্সের অবদান আছে: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৩
শিক্ষা
A A
শিল্প ও অর্থনীতির আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বুটেক্সের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল টেস্টিং এন্ড কনসালটেশন সার্ভিস বা টিটিসিএস ল্যাবের আইএসও এবং বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ডের সনদপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেপ্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার ৩ অক্টোবর অনুষ্ঠানে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা সরকারের সিআইপি পদমর্যাদা অর্জন করেছেন তাদেরকেও সংবর্ধনা দেয়া হয়।

বুটেক্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০২৬ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারে তৈরি পোশাক রপ্তানিতে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রাখবে বুটেক্স। নারীর ক্ষমতায়নে বুটেক্সর প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেও মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।

Banglabid

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের মত। যারা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখছেন তাদের ঐ প্রতিষ্ঠানের প্রতিও মমতা থাকতে হবে।

আন্তর্জাতিক উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের সকল বড় বড় নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষনা কার্যক্রম পরিচালিত হয় তাদের অ্যালামনাইদের সার্বিক সহযোগিতায়। বুটেক্সের যারা সিআইপি পদমর্যাদা পেয়েছেন তাদের প্রতি তিনি আহ্বান জানান যে, বুটেক্সের সার্বিক উন্নয়ন এখানকার অ্যালামনাইরা সার্বিক সহযোগিতার পাশাপাশি ওয়াচডগের ভুমিকা পালন করবেন। বুটেক্সের শিক্ষা এবং গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সরকারের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জি. মো. মোজাফফর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, আইটিইটি’র সভাপতি ইঞ্জি. মো: শফিকুর রহমান, আইইবি (টেক্সটাইল ডিভিশনের) সভাপতি ইঞ্জি. মোহাম্মদ আসাদ হোসাইন।

Reneta

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. দীপু মনিবুটেক্সেশিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT