অর্থনীতি

বেতন বাড়ানোর দাবিতে বাসে আগুন দিল বিক্ষুব্ধ শ্রমিকরা

বিক্ষোভের কারণে বাসে আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভের কারণে বাসে আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত, ধোঁয়া ও অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় দুটি বাসে অগ্নিসংযোগ করে তারা।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ি এলাকায় বেতন বাড়ানোর দাবিতে কয়েকটি কারখানা শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে।

খবর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। নিরাপত্তা রক্ষায় মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে। অব্যাহত রয়েছে বিজিবি টহল।

বিষয়:বাসে অগ্নিসংযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…