জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাসদের বৈঠক
বাসদ নেতারা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেছে তার দল। তা না হলে দেশে অপশক্তির উত্থান ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করছে দলটি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল-‘এনসিসি’ গঠনের প্রস্তাবনাকে ‘সুপার গভর্নমেন্ট’ বা ‘ক্ষমতার ওপর ক্ষমতা’ গণ্য করে এর বিপক্ষে অবস্থান জানিয়েছে বাসদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলছেন, রাষ্ট্র পুনর্গঠন কেবল রাজনৈতিক দলের বিষয় নয় জনগণেরও।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






