চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

উগ্র ইসলামপন্থি মতাদর্শের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বুরকিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। তিনি বলেছেন, ইসলামের নামে চরমপন্থা ছড়ানোর চেষ্টা করলে সরকার তা কঠোরভাবে দমন করবে এবং প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে লড়াই চালানো হবে।

আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি দেওয়া এক বক্তব্যে ট্রাওরে বলেন, যদি এটাই আপনাদের ইসলাম হয়, তাহলে আমরা এর বিরুদ্ধে লড়ব। চরমপন্থিদের পরিবর্তন হতে হবে। না হলে যুদ্ধ শুরু হয়ে গেছে। সম্প্রতি অনুমোদিত ধর্মীয় স্বাধীনতা আইন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

তিনি জানান, নতুন আইনের আওতায় কোনো ইমাম খুতবা বা ধর্মীয় বক্তব্যে উগ্রবাদ বা চরমপন্থি মতাদর্শ প্রচার করলে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে শান্তিপূর্ণ ইসলাম প্রচারকারী আলেমদের প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। বিদেশি কিছু শক্তি ধর্মকে ব্যবহার করে বুরকিনা ফাসোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এদিকে নতুন আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে দেশটির একাংশের মুসলিম আলেমদের সম্পর্কের অবনতি হয়েছে। গত মে মাসে ধর্মীয় স্বাধীনতা আইনের সমালোচনা করায় প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দোকে গ্রেপ্তার করা হয়। পরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হলে রাজধানী উয়াগাদুগুর সবচেয়ে বড় সুন্নি মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এর আগে এপ্রিলে একই ধরনের অভিযোগে ইমাম মাহমুদ বারোকেও আটক করা হয়। পশ্চিম আফ্রিকার গবেষণা প্রতিষ্ঠান টিম্বুক্তু ইনস্টিটিউট জানিয়েছে, ইমাম কিন্দোকে গ্রেপ্তারের পর থেকে তার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিম ট্রাওরেবুরকিনা ফাসো
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT