ক্রিকেট

‘মেয়েদের পথ বদলাতে বলবেন না, পরিবেশ বদলান’

বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে যুবকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন, পেছনে আকাশ ও পতাকার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। প্রতিবাদে বলিউডের আয়ুষ্মান খুরানা, করিনা কাপুর খান, সামান্থা রুথ, প্রীতি জিন্তা, আলিয়া ভাট থেকে অংশ নিচ্ছেন দেশটির অনেক তারকা। তাতে যুক্ত হলেন জাতীয় দলের ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ। নারীদের পাশে দাঁড়িয়েছেন পেসার, দিয়েছেন বার্তা।

৩০ বর্ষী বুমরাহ একটি পোস্ট শেয়ার করেছেন, যা আলিয়া ভাটের দেয়া। সঙ্গে লিখেছেন, ‘মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদলান। সকল নারীই ভালো পরিবেশের দাবীদার।’

আলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘আবারও একটি ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি।

‘আমরা কীভাবে আমাদের কর্মস্থলে যাব? যা আমাদের মনের মধ্যে নাড়া দেয়। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মেয়েদের সুরক্ষা তাদের নিজেদেরই হাতে তুলে নিতে হবে।’

বিষয়:আলিয়া ভাট বুমরাহ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…