চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্বাচল সড়কে গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পূর্বাচল সড়কে বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মুনতাসির মাসুদ (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই সতীর্থ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মাসুদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এরা হলেন বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের শিক্ষার্থী অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। তিনজনই বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মাসুদ পরিবারের সঙ্গে গ্রিন রোডের বাসায় থাকতেন। তার বাবার নাম মাসুদ মিয়া। আর অমিত ও মেহেদী হাসান বুয়েটের আহসানউল্লাহ হলে থাকেন।

মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, গত রাতে তিনজন এক মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। সেখানে একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনজন আহত হন। পরে পথচারীরা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল আলম জানান, ঘটনাটি রূপগঞ্জ থানা এলাকায়, নিয়ম অনুযায়ী ক্যান্টনমেন্ট থানা পুলিশ লাশের সুরতাল করছে। কারণ ঘটনার পরপরই তিনজনকেই কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে মাসুদ মারা যান। মরদেহ এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে আছে।

Reneta

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বুয়েটের এক শিক্ষার্থী মারা গেছেন। এই ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। তার নাম মুবিন আল মামুন (২০)। যতটুকু জানা গেছে গাড়িটি মামুনের পরিবারের। তবে এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৩০০ ফিটপূর্বাঞ্চলবুয়েট শিক্ষার্থী নিহতমুনতাসির মাসুদসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT