এক যুগ পর উচ্চাভিলাষী বাজেট

প্রাকৃতিক পরিবেশে কৃষি কাজের দৃশ্য, যেখানে শ্রমিকরা ধান চাষে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
২০০৯ সালের পর এবারই প্রথম উচ্চাভিলাষ ভুলে বাজেট দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কঠিন বাস্তবতার মুখোমুখি করে দিয়েছে ছোট-বড় সব দেশকে।
বিশেষ করে সার, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ঠিক রাখতে চলতি বাজেটের তুলনায় ভর্তুকি বাবদ প্রায় ৩০ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ রাখার পরও নিশ্চিন্ত হতে না পারা ভাবিয়ে তুলেছে সরকারকে।
যদিও শিল্পমন্ত্রী আশ্বস্ত করেছেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম কমতে শুরু করেছে, কাজেই আমন এবং আগামী বোরো মৌসুম নিয়ে আপাতত শঙ্কামুক্ত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






