অর্থনীতি

আইসিটিতে ১ হাজার ৯১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্রযুক্তির উপর আধুনিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে একটি স্মার্টফোনে প্রযুক্তি সম্পর্কিত ডিজিটাল ইমেজ দেখানো হচ্ছে, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১ হাজার ৯১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে এ প্রস্তাব পেশ করেন।

চলতি ২০২১-২২ অর্থবছরের চেয়ে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইসিটি বিভাগের জন্য ১৯৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

২০২১-২২ অর্থবছরে আইসিটি খাতে বরাদ্দ ১ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা দাঁড়ায় ১ হাজার ৬৪২ কোটি টাকায়।

 

বিষয়:অর্থমন্ত্রী আইসিটি সেক্টর জাতীয় বাজেট ২০২২-২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…