অর্থনীতি

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখই থাকছে

ম্যাগনিফাইং গ্লাসে আয়কর লেখা, করমুক্ত আয়ের সীমা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাগনিফাইং গ্লাসে ‘আয়কর’ শব্দটি দেখা যাচ্ছে, কর সম্পর্কিত বিষয়ের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি অর্থবছরের মতো ২০২২-২৩ অর্থবছরে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা এবারও ৩ লাখ টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য উল্লেখ করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বার্ষিক আয় তিন লাখ টাকা হলে কর দিতে হবে না। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা।

এরপর ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ধরা হয়েছে ৫ শতাংশ। এর পরের ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর দিতে হবে ১০ শতাংশ।

পরে ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ১৫ শতাংশ। পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ২০ শতাংশ।

এর বেশি আয়ের ক্ষেত্রে কর ২৫ শতাংশ।

সর্বশেষ ২০২০ সালের বাজেট ঘোষণার সময় করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছিল।

বিষয়:অর্থমন্ত্রী জাতীয় বাজেট ২০২২-২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…