চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা মিডিয়ার বাইরে, আপনাদের সংসার কেন টিকছে না?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বছর জুড়ে আলোচনায় থাকে নায়িকা বুবলী ও শাকিব খানের ব্যক্তিগত জীবন। হালের আলোচিত এই নায়িকা জানালেন, আর পাঁচটা সাধারণ মানুষের মতো তাদেরও মধ্যেও মান অভিমান হয়, আবার সেটি পরবর্তীতে ঠিকও হয়ে যায়। তার মানে এই নয় যে, তারা একেবারেই আলাদা!

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে এসে এমনটাই জানালেন নায়িকা শবনম বুবলী। তার ভাষ্য, সংসার জীবন কারও সুইট হয় না। কখনও ভালো, কখনও মন্দ এগুলো সবার জীবনের অংশ। বিভিন্ন সংবাদমাধ্যমে দেখি, মিডিয়ার বাইরেও ৮০ পারসেন্ট ডিভোর্স হচ্ছে। কিন্তু মিডিয়াতে যখন দু-একটা ডিভোর্স হচ্ছে সেটি ফলাও করে চর্চা করা হয়। যারা মিডিয়ার বাইরে আপনাদের কেন সংসার টিকছে না?

শাকিবের প্রসঙ্গে টেনে বুবলী বলেন, আমরাও দিনশেষে মানুষ। আমাদের মধ্যেও মান-অভিমান হচ্ছে। সেই জায়গা থেকে নানান কথা বলেছি। সেটা আবার পরে ঠিকও হচ্ছে। কিন্তু মানুষ মনে করছে, কেন ঠিক হলো? মানে তাদের ধারণা, অভিমান ভুলে আমরা ঠিক হতে পারবো না!

বুবলী স্পষ্ট করে জানান, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। এই অভিনেত্রীর দাবি-শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।

বুবলী তার মন্তব্যে বলেন, সম্পর্কের টানাপোড়েন থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি। ভুল বোঝাবুঝি বা অভিমান হতেই পারে, কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছুই ঠিক হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিভোর্সবুবলীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT