অপরাধ

বিটিভি ভবনে হামলা-ভাংচুর ও আগুন: বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

বিএনপি নেতা এ্যানি রিমান্ডে থাকাকালে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে থাকাকালে সাংবাদিকদের সাথে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রামপুরা ভবনে ব্যাপক হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ জুলাই বিটিভির রামপুরা অফিসে হামলা করা হয়। এ ঘটনায় পরের দিন বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। এ ঘটনায় ২৫ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লুটপাট, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যার উদ্দেশে লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধভাবে বিটিভি ভবনের ভেতরে প্রবেশ করেন। এরপর তারা ভবনটিতে আক্রমণ চালিয়ে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকেন। একই সঙ্গে চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচার কাজে নিয়োজিত পোর্টেবল ডিএসএনজি সিস্টেমের সব সম্প্রচার যন্ত্রপাতি এবং এসব যন্ত্রপাতি পরিবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাস, কেন্দ্রীয় শীতাতপ ব্যবস্থার ব্যাপক ক্ষতিসাধন ও অগ্নিসংযোগ করে হামলাকারীরা।  পাশাপাশি তারা ১৭টি গাড়িতে অগ্নিসংযোগ, ৯টি গাড়ি ভাঙচুর, কর্মকর্তা-কর্মচারীদের ২১টি মোটরসাইকেল ভাঙচুর, বিটিভির মূল ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় অগ্নিসংযোগ ও লুটপাট করে।  ঢাকা কেন্দ্রের রিসিপশন, ট্রান্সপোর্ট ভবন ও ক্যান্টিনে অগ্নিসংযোগ,ভাঙচুর ও লুটপাট করে তারা।  মেকআপ ও ডিজাইন শাখায় (ওয়ার্কশপ, স্টোর, ওয়ারড্রব ও গ্রাফিক্স রুম) অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এতে বিটিভির ৫০ কোটি টাকা ক্ষতিসাধন হয়।

বিষয়:৭ দিনের রিমান্ডে বিএনপি নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…