চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে চ্যানেল আই

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ০৬, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ফুটবলে সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই। কোয়ার্টার ফাইনালে তরিকুল ইসলাম মাসুমের দল হারিয়েছে প্রতিযোগিতাটির গতবারের চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তরকে। একটি করে গোল করেছেন আবু তাহের ও মিলন মল্লিক।

শেষ মিনিটে ১-১ সমতায় থাকা ম্যাচে জয়সূচক গোলটি করেন মিলন মল্লিক। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন চ্যানেল আইয়ের এ ফরোয়ার্ড। সেমিতে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ দীপ্ত টিভি। বৃহস্পতিবার সকাল ৯টায় সেমি ও ১১টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।

মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে ম্যাচের শুরু থেকে চালকের আসনে ছিল মিডিয়াপাড়ার জায়ান্ট চ্যানেল আই। প্রথমার্ধের মাঝামাঝিতে গোল করে এগিয়ে দেন আবু তাহের। ১-০তে এগিয়ে বিরতিতে যায় চ্যানেল আই।

বিরতি থেকে ফিরে কিছুটা খেই হারায় চ্যানেল আই। এসময়ের সুযোগে গোল তুলে সমতায় ফেরে যুগান্তর। খেলার শেষ মিনিটে সুব্রত গাইনের অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন মিলন, ২-১ ব্যবধানে জয় নিয়ে সেমিতে পৌঁছে যায় বিএসজেএ’র সাবেক চ্যাম্পিয়ন চ্যানেল আই।

আসরে প্রি-কোয়ার্টার ম্যাচে বাংলাভিশনকে ২-০ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চ্যানেল আই। গ্রুপপর্বে প্রথম খেলায় বাংলাদেশ টেলিভিশনের বিপক্ষে ওয়াকওভার পেয়েছিল দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইতাহেরবিএসজেএমিলনযুগান্তরলিড স্পোর্টসসুব্রত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT