১ ডিসেম্বর চ্যানেল আইতে ১৩তম ব্যান্ড ফেস্ট

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় সংগীত আয়োজন ‘ব্যান্ড ফেস্ট ২০২৬’। চ্যানেল আইয়ের স্টুডিওতে আয়োজিত এবারের উৎসবে অংশ নেবে দেশের ১২টি ব্যান্ড দল।
প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে ইয়ামাহার সৌজন্যে আয়োজিত হচ্ছে ১৩তম এই ব্যান্ড ফেস্ট। এতে অংশ নেবে মেকালিং, উচ্চারণ, ফিডব্যাক, পার্থিব, শিরোনামহীন, নির্ঝর, সিম্ফনি, সিক্স, আর্ভাস, আপেক্ষিক, পিজু ও ক্যাপ্টেন এবং পেন্টাগন।
১ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। ব্যান্ড ফেস্ট ২০২৬-এর প্রযোজনায় রয়েছেন অনন্যা রুমা।
উল্লেখ্য, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সম্মতিতে ২০১৪ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে চ্যানেল আই। দেশের ব্যান্ড সংগীতকে উদ্যাপন এবং সংগীতপ্রেমীদের এক মঞ্চে যুক্ত করার লক্ষ্যেই প্রতিবছর আয়োজন করা হয় এই ব্যান্ড ফেস্ট।






