চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চগড় সীমান্তে ১৫ বাংলাদেশিকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

এ রহমান মুকুল এ রহমান মুকুল
৩:৩১ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, পঞ্চগড়
A A
পঞ্চগড় সীমান্তে বিএসএফের বেড়া ও তারের জাল. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ের সদর উপজেলার ২টি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাতে চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে পৃথকভাবে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। পরে আইনানুগ প্রক্রিয়ায় তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।

নীলফামারী-৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে খুনিয়াপাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ ক্যাম্প থেকে ১০ জনকে পুশইন করা হয়। এরপর বিজিবির শিংরোড বিওপির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা ওই ব্যক্তিদের ১৫০ গজ ভেতরে আটক করে।

Banglabid

এছাড়া একই রাতে অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ নম্বর সাব-পিলার দিয়ে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্প থেকে আরও ৫ জন—দুই নারী, এক পুরুষ ও দুই শিশুকে বাংলাদেশে পুশইন করা হয়। পরে অমরখানা বিওপির সদস্যরা তাদের বোর্ড বাজার এলাকায় (বাংলাদেশ অভ্যন্তরে প্রায় আড়াই কিলোমিটার ভিতরে) আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার বাসিন্দা। এই ঘটনায় বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুশ ইনবিএসএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT