সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ জনকে বিএসএফের পুশইন

সীমান্তের বেড়া ও পাথর রাস্তা, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৭ মে) রাতের কোন এক সময়ে তাদেরকে পুশইন করা হয়। পরে তাদেরকে আটক করেছে বিজিবি। বর্তমানে তারা কুশখালী এলাকায় বিজিবি হেফাজতে রয়েছে।
এদিকে এঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের আওতাধীন কুশখালি বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলছেন।
বিজিবির একটি দায়িত্বশীল সূত্র এতথ্য নিশ্চিত করে বলেন, এবিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






