জনপদ

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন ও আহতরা, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারী চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ভাই-বোনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে বাইকের চালকসহ ৬ জন। তাদের মধ্যে নিহত শিশুর মায়ের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে ও দুই বছর বয়সের ছোট ভাই শিশু জুনায়েদের শরীর থেতলে গেছে।

দুপুরে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ইজি বাইকটি একই পরিবারে ৬ জন যাত্রী নিয়ে চাপলী বাজার থেকে কলাপাড়া শহরে যাওয়ার পথে মুসুল্লীয়াবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা দুমড়ে মুচড়ে চালকসহ সকল যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু জিহাদকে মৃত ঘোষণা করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে হাসপাতালে পাঠানো হলে পথে বোন মীমের মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ট্রলিটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।

 

 

বিষয়:পটুয়াখালী ভাই-বোনের মৃত্যু সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…