বিনোদন

‘বডি শেমিং’র অভিযোগ, অপমানে কেঁদেছিলেন ব্রিটনি

ব্রিটনি স্পিয়ারস জিমে ব্যায়ামরত, সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটনি স্পিয়ারস জিমে ব্যায়াম করছেন, হালকা সবুজ ট্র্যাক সুট পরা, সুইমিং পুলের পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিটনেস প্রশিক্ষকের বিরুদ্ধে ‘বডি শেমিং’র অভিযোগ তুললেন ব্রিটনি স্পিয়ার্স। জানালেন, অপমানে কেঁদেছিলেন তিনি।

ইনস্টাগ্রামে এক ভিডিও শেয়ার করে এই অভিযোগ তুলেছেন। তবে ব্যক্তিগত সেই প্রশিক্ষকের নাম জানাননি শিল্পী। ব্রিটনি জানান, সেই প্রশিক্ষক তার শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেছেন এবং বলেছেন, ‘কম বয়সের শরীর ফিরিয়ে আনতে’।

ব্রিটনি ক্যাপশনে লিখেছেন, ‘আমি সময় নিয়েছি। দুই মাস আগে একজন ফিটনেস প্রশিক্ষককে নিয়োগ দিতে চেয়েছিলাম। তিনি প্রথমেই এসে আমার পেট এবং পায়ের চামড়ায় চিমটি দিয়ে বলেন, আমাকে আমার কমবয়সের শরীর ফিরিয়ে আনতে হবে। তিনি এরকম কেন করলেন? আমার কান্না চলে এসেছিল। আমি তাকে রাখিনি। নিজেই ব্যায়াম করছি। সপ্তাহে তিন দিন ৪৫ মিনিট করে…!’

পপ গায়িকা ব্রিটনি জানান, দীর্ঘ সময় ব্যায়াম করতে তার ভালো লাগে না। তবে নিজেকে ফিট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

 

বিষয়:বডি শেমিং ব্রিটনি স্পিয়ার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…