চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে ৯০ লাখ মুসলিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ‘কঠোর ও গোপন’ নাগরিকত্ব বাতিলের ক্ষমতা দেশটির প্রায় ৯০ লাখ মানুষ, যাদের বড় অংশ মুসলমান তাদের নাগরিকত্ব হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভ প্রকাশিত এক গবেষণায় বলা হয়, যুক্তরাজ্যে স্বরাষ্ট্রসচিবের বিবেচনায় জনসংখ্যার প্রায় ১৩ শতাংশের নাগরিকত্ব আইনগতভাবে বাতিল করা সম্ভব। এ ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বংশোদ্ভূতদের ওপর অসামঞ্জস্যভাবে প্রভাব ফেলছে।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যবস্থা নাগরিকত্বের ক্ষেত্রে একটি জাতিগত শ্রেণিবিন্যাস তৈরি করেছে, যেখানে শ্বেতাঙ্গ ব্রিটিশদের মতো মুসলিমদের ব্রিটিশ নাগরিকত্ব শর্তহীন নয়, বরং তা শর্তসাপেক্ষ। রিপ্রিভের কর্মকর্তা মায়া ফোয়া বলেন, ‘বিগত সরকার রাজনৈতিক ফায়দার জন্য পাচার হয়ে আসা ব্রিটিশদের নাগরিকত্ব বাতিল করেছে, আর বর্তমান সরকার এই চরম ও গোপনীয় ক্ষমতাগুলোকে কেবল বাড়িয়েই চলেছে।’

রিপ্রিভ এবং রানীমীডের বিশ্লেষণ দেখাচ্ছে— প্রতি পাঁচজন অশ্বেতাঙ্গ মানুষের মধ্যে তিনজন ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে প্রতি ২০ জনের মধ্যে কেবল একজন একই ঝুঁকির সম্মুখীন।

গবেষকেরা বলেন, এতে নাগরিকত্বে ‘দ্বিস্তর’ ব্যবস্থা তৈরি হয়েছে এবং মুসলমানদের ব্রিটেনে অন্তর্ভুক্তি শর্তসাপেক্ষ হয়ে পড়ছে। সংগঠন দুটি নাগরিকত্ব বাতিলের ওপর স্থগিতাদেশ, আইন সংস্কার এবং পূর্বে বাতিল নাগরিকত্ব পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাগরিকত্ব হারানোর ঝুঁকিমুসলমানদেরযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ওকাব-এর সভাপতি নজরুল ইসলাম

বিদেশে যেতে বাধা: যা বললেন ওকাব সভাপতি

মে ৩, ২০২৬

ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে বনদস্যু দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেলিডের চেয়ারম্যান ড. মো. আনোয়ারুল ইসলাম

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT