ফুটবল

কোয়ার্টার থেকে বিদায় ব্রাজিলের

মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

দুই নারী ফুটবলার বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী ফুটবলার মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি নীল জার্সি পরা, অন্যটি লাল জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। মেয়েদের অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নর্থ কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। সেলেসাও মেয়েরা কোরিয়ার কাছে হেরেছে ১-০ গোলে।

কলম্বিয়ার আতানাসিও গিরাডট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে নেমে প্রথমার্ধে দুদলই গোলশূন্য বিরতিতে যায়। ফিরে এসে ম্যাচের একমাত্র গোলটি করেন উন ইয়ং চে। ওই গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ব্রাজিলকে আসর থেকে ছিটকে পড়তে হয়।

নর্থ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল অবশ্য সেই অর্থে ফেভারিট ছিল না। ছেলেদের ফুটবলে কখনো বড় সাফল্য না পাওয়া উত্তর কোরিয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে আগে শিরোপা পেয়েছে। ফেভারিট তকমা নিয়ে নেমেছিলেন এশিয়ান দেশটিই।

আসরে জার্মানির কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনার মেয়েরা।

বিষয়:আর্জেন্টিনা কলম্বিয়া নর্থ কোরিয়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…