ফুটবল

আলভেজ-জেসাস ও যাদের নিয়ে কাতার যাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের তিন ফুটবল খেলোয়াড় পোজ দিয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের তিন ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে পোজ দিয়ে থাকছেন, তাদের পোষাক হল হলুদ জার্সি ও নীল প্যান্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিপে কৌতিনহো নেই, নেই রবের্তো ফিরমিনো। আছেন অভিজ্ঞ দানি আলভেজ, আছেন ঝুঁকিতে থাকা গ্যাব্রিয়েল জেসাসও। নেইমার-ভিনিসিয়াস-রিচার্লিসন তো আছেনই। কাতার বিশ্বকাপে তারুণ্য-অভিজ্ঞের মিশেলে দুর্দান্ত এক দল নিয়েই যাচ্ছেন টিটে।

সোমবার আসছে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল দিয়েছেন সেলেসাও কোচ টিটে। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার খোঁজে থাকা হট-ফেভারিট ব্রাজিলই প্রথম স্কোয়াড ঘোষণা করল এবারের ফুটবল মহাযজ্ঞের জন্য।

আগামী মাসে, তথা নভেম্বরের ২০ তারিখে পর্দা উঠে ১৮ ডিসেম্বরের ফাইনাল দিয়ে চ্যাম্পিয়ন পাবে কাতার আসর। ১৪ নভেম্বরের মধ্যে অংশ নিতে চলা ৩২ দলের স্কোয়াড ঘোষণা সময় বেধে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

১৪ নভেম্বর থেকে তুরিনে জুভেন্টাসের অনুশীলন মাঠে নিজেদের শেষমুহূর্তের ঝালাই সারবে ব্রাজিল। ২৪ নভেম্বর হলুদ জার্সিধারীদের প্রথম ম্যাচ, সার্বিয়ার বিপক্ষে। ‘জি’ গ্রুপে সেলেসাওদের সাথে আছে ক্যামেরুন ও সুইজারল্যান্ড।

ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডেরসন, ওয়েভারটন।

ডিফেন্ডার: দানি আলভেজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স টেলেস, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, এডের মিলিতাও, গ্লেসন ব্রেমার।

মিডফিল্ডার: কাসেমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গুইমারায়েস, ফ্রেড, এভারটন রিবেইরো, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসাস, অ্যান্টনি, রাফিনহা, রিচার্লিসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, পেদ্রো।

বিষয়:আলভেজ কাতার বিশ্বকাপ-2022 জেসাস টিটে নেইমার ফিফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…