চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বিশ্বকাপে আমরা ফেভারিট নয়, এতে সুবিধা হবে: কাসেমিরো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর ৭ দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই ফুটবল বিশ্লেষকদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, কাইলিয়ান এমবাপেদের ফ্রান্স কিংবা হ্যারি কেনের ইংল্যান্ডের চেয়ে অনেকটাই পিছিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই বাস্তবতাও মেনে নিয়েছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরো। তার মতে এবারের আসরে সেলেসাওরা ফেভারিট না হওয়াতে বরং সুবিধাই হয়েছে।

যুক্তরাষ্ট্রে পা রাখার পর ফিফার মিডিয়া চ্যানেলের মুখোমুখি হয়ে কাসেমিরো বেশ সোজাসাপ্টা ও চটকদার ভঙ্গিতে বলেছেন, ‘আমরা এবার টুর্নামেন্টের মূল ফেভারিট নই, এটা সত্যি। তবে আমরা দারুণ ছন্দে আছি। আমাদের স্কোয়াডে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার এক চমৎকার মিশ্রণ রয়েছে। সম্ভবত এবার আমরা লাইমলাইটে সবার চেয়ে এক ধাপ পিছিয়ে আছি, তবে আমরা সম্পূর্ণ সতর্ক এবং ক্ষুধার্ত। আর এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো দিক।’

বিশ্বকাপের বাছাইপর্বে সেলেসাওরা কঠিন পরিস্থিতি পার করে এসেছে স্বীকার করে ৩৪ বর্ষী এই মিডফিল্ডার বলেছেন, ‘বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ব্রাজিল একটি কঠিন চক্র পার করেছে। গত বছর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেয় এবং একই সঙ্গে নির্বাচিত হন নতুন সভাপতিও।’

তবে আনচেলত্তির অধীনে ব্রাজিলের দল এখন ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন কাসেমিরো, ‘আমরা মাত্র এক বছর ধরে এই ম্যানেজারের সঙ্গে কাজ করছি। ফুটবলে তার অসাধারণ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু বাস্তবে আমরা একসঙ্গে মাত্র ৪০ দিন কাজ করেছি। তবুও আমার মনে হয় আমরা শক্ত অবস্থায় টুর্নামেন্টে প্রবেশ করব। আমাদের দলে মানসম্পন্ন এবং অভিজ্ঞ খেলোয়াড় আছে, উদ্যমী এবং তরুণ খেলোয়াড়ও আছে। আমার মনে হয় এই প্রতিযোগিতার জন্য আমাদের দল খুব ভালো ভারসাম্যপূর্ণ।’

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আনচেলত্তির দল নিজেদের প্রথম ম্যাচে ১৪ জুন ভোরে নিউজার্সিতে মরক্কো, ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটিশদের বিপক্ষে লড়াইয়ে নামবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিকাসেমিরোফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমরক্কোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই বিশ্বকাপে আমরা ফেভারিট নয়, এতে সুবিধা হবে: কাসেমিরো

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতামাতার ভরণ-পোষণ নিশ্চিতে দেশে রয়েছে কঠোর আইন

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প-নেতানিয়াহুর ‘পাগলাটে’ ফোনালাপ, জটিলতায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

জুন ৪, ২০২৬

বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT