চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোর কাছে হারল ‘নতুন’ ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে থাকা স্কোয়াডের ১৫ জনকে বাদ দিয়েই প্রীতি ম্যাচের দল সাজিয়েছিল ব্রাজিল। স্কোয়াডে ডাক পান নতুন ৯ ফুটবলার। গোড়ালির চোটে মাঠের বাইরে সেরা তারকা নেইমার। চোটের তালিকা লম্বা করে ম্যাচের আগে ছিটকে যান রিচার্লিসন ও মার্কুইনহোস। ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে রেমন মেনেজেস। নতুন রূপে আবির্ভূত সেলেসাওরা বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর কাছে ২-১ গোলে হেরেই গেল।

রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় ইবনে বতুতা স্টেডিয়ামে হওয়া ম্যাচের ১৩ মিনিটে লুকাস পাকুয়েতার বাড়ানো বল আদায় করে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রনি। বল পোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। রনি ২৪ মিনিটে আবারো সুযোগ পান। তার নেয়া বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। খানিক পর আন্দ্রে সান্তোসের ডান পায়ের শটও বোনো প্রতিহত করেন।

স্বাগতিক দর্শকদের ২৯ মিনিটে আনন্দের উপলক্ষ এনে দেন ফরোয়ার্ড সোফিয়ান বাউফল। সতীর্থ বিলাল এল খানৌসের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ প্রান্ত থেকে নেয়া ডান পায়ের কিকে লক্ষ্যভেদ করে মরক্কোকে লিড পাইয়ে দেন।

প্রথমার্ধে পিছিয়ে পড়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল শোধে হয়ে ওঠে মরিয়া। ৪১ মিনিটের মাথায় ডিফেন্ডার অ্যালেক্স টেলেসের পাসে বল নিয়ে ডান পায়ে দূরপাল্লার শট নেন ভিনিসিয়াস জুনিয়র। পোস্টের সামান্য উপর দিয়ে বল বেরিয়ে গেলে বিরতির আগে সেলেসাওরা সমতায় ফিরতে পারেনি।

ম্যাচের ৪৮ মিনিটে রদ্রিগোর দূরপাল্লার শট জালের ঠিকানা খুঁজে পায়নি। মিনিট ছয়েক পর ইউসেফ এন-নেসিরির পাসে মিডফিল্ডার আজ্জেদিন ওনাহির শট ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক ওয়েভারটন।

লুকাস পাকুয়েতার কাছ থেকে বল নিয়েই ডান পায়ের দূরপাল্লার শট নেন ব্রাজিলের অধিনায়কত্ব করা কাসেমিরো। বল গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে জালে প্রবেশ করলে ৬৭ মিনিটে অতিথি দল সমতায় ফেরে।

Reneta

ব্রাজিলের গোল শোধের স্বস্তি ১২ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ডি বক্সের ভেতর হেডে বল ক্লিয়ারে ব্যর্থ হন পাকুয়েতা। সেই সুযোগে ওয়ালিদ চেদিরা বুক দিয়ে বল রিসিভ করে দেন ছোট পাস। সেটি আদায় করেই মিডফিল্ডার আবদেলহামিদ সাবিরি ডান পায়ের হাফ ভলিতে বল উঁচু অংশে লেগে গোললাইনের ভেতর ড্রপ খায়। স্বাগতিক দর্শকদের চিৎকারে প্রকম্পিত হয় স্টেডিয়াম।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলে অ্যান্টনির দূরপাল্লার শট অল্পের জন্য নিশানাভেদ না করায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাসেমিরোবাউফলব্রাজিলমরক্কোমেনেজেসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT