ফুটবল

একইদিনে জয় পেয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল

সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শেষপর্বের খেলা শুরু হয়েছে। এ রাউন্ডে প্রথম ম্যাচে জয় তুলেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, সেলেসাওদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ব্রাজিল হারিয়েছে উরুগুয়েকে এবং আর্জেন্টিনা হারিয়েছে চিলিকে।

আসরে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে মোট পয়েন্টের ভিত্তিতে। রাউন্ড শেষে যাদের পয়েন্ট বেশি হবে তারা চ্যাম্পিয়নের মুকুট পাবে। ফাইনাল পর্বে সবার প্রথম রাউন্ড শেষে শীর্ষে কলম্বিয়া। দুইয়ে আর্জেন্টিনা এবং তিনে ব্রাজিল।

চিলির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। তাদের দুটি গোলই আসে প্রথমার্ধে এবং চিলি একটি শোধ করে দ্বিতীয়ার্ধে। আলবিসেলেস্তেদের হয়ে দুটি গোলের প্রথমটি ৩৫ মিনিটে করেন ইয়ান সুবিয়াব্রি এবং ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি পান অগাস্টিন রবার্তো।

আসরের সবচেয়ে সফল দল ব্রাজিল ১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়েছে। ম্যাচে মাত্র একটি গোল হয় এবং করেন সেলেসাওদের পেদ্রো, ৭৪ মিনিটে। তার আগে ৫৭ মিনিটে ব্রাজিলের সান্দোস বার্বোসা দিয়াস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বিষয়:আর্জেন্টিনা উরুগুয়ে কলম্বিয়া চিলি দিয়াজ ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…