চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে আর্জেন্টিনার ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে

২০২৬ বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ বিশ্বকাপ ঘিরে চলছে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দৌড়। নভেম্বরে ফিফা উইন্ডোতে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষ ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসিরা অতিথ্য নেবেন প্যারাগুয়ের। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় মাঠের লড়াইয়ে নামবে লিওনেল স্কালোনির দল। প্যারাগুয়ের আসুনসিওনের ডিফেন্সরস দেল চাকো স্টেডিয়ামে হবে ম্যাচ।

২০ নভেম্বর ঘরের মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় বছরে নিজেদের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান চ্যাম্পিয়ন আলবিসেলেস্তে দলটি।

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন অঞ্চলের বাছাইপর্বে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে দলগুলো। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। এই দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পেলে পরের বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে মেসিবাহিনী।

১০ ম্যাচ করে খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। ১৬ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তিনে উরুগুয়ে ও চারে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাপেরুপ্যারাগুয়েব্রাজিলমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

মে ১৬, ২০২৬

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়ি ফিরছেন কামাল

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT