চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী সপ্তাহে সুপার ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচের খেলা চলাকালীন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের নভেম্বরে। ২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বের সেই ম্যাচে ব্রাজিলকে ১-০তে হারিয়েছিল আর্জেন্টিনা। আগামী সপ্তাহে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। এবারের সুপার ক্ল্যাসিকো অবশ্য জাতীয় দলের মধ্যে নয়, মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল।

চলছে ২০২৪ প্যারিস অলিম্পিকে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। যেখানে প্রাক-বাছাইয়ে দশ দল অংশ নেয় দুই গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ দুদল উঠেছে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

গ্রুপ ‘এ’ থেকে ব্রাজিলের সঙ্গে বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে উঠেছে ভেনেজুয়েলা। ‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী প্যারাগুয়ে। অলিম্পিকের নিয়মানুসারে লাতিন অঞ্চল থেকে এই চার দলের লড়াই শেষে শীর্ষ দুদল পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকের টিকিট।

Banglabid

বাছাইয়ের চূড়ান্ত পর্বে ৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিল ৫ ফেব্রুয়ারি প্যারাগুয়ে ও ৮ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার মুখোমুখি হবে। ১১ ফেব্রুয়ারি চলতি বছরে প্রথমবারের মতো সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা।

বাছাইপর্ব শেষে আর্জেন্টিনা যদি ২০২৪ অলিম্পিকে জায়গা পায় তাহলে বিশ্বকাপজীয় লিওনেল মেসি ও অ্যাঙ্গেল ডি মারিয়াকে নিয়ে প্যারিসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। যদি এমন কিছুই হয়, তবে ২০০৮ সালে আর্জেন্টিনাকে বেইজিং অলিম্পিকে স্বর্ণ জেতানো দুই তারকা ১৬ বছর পর আবার খেলবেন বিগেস্ট শো অন আর্থে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডি মারিয়াপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিলমেসিলিড স্পোর্টসসুপার ক্ল্যাসিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT