চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ম্যাচেই হোঁচট আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার প্রথম ম্যাচে হোঁচট, ফুটবল খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় মাস পর গড়াবে প্যারিস অলিম্পিক। শুরু হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল প্রাক-বাছাইপর্ব। জয় দিয়ে শুরু করতে পারেনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। প্যারাগুয়ের সঙ্গে কোনমতে ড্র করেছে ২০০৮ অলিম্পিকে স্বর্ণজয়ী দলটি।

ভেনেজুয়েলার এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে রোববার প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচে মাঠের খেলার সঙ্গে সমানতালে ফাউল করে গেছেন দুদলের খেলোয়াড়। সবমিলিয়ে ৩৩টি ফাউল করেছেন তারা। আর্জেন্টিনা ১১টি ও প্যারাগুয়ের করেছে ২২টি।

ম্যাচে অবশ্য দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আলবিসেলেস্তেদের শট ছিল ৬টি। প্যারাগুয়ে ৩৬ শতাংশ বল দখলে রেখে লক্ষ্যে শট রেখেছিল ৫টি।

Banglabid

প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন প্যারাগুয়ে মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। ১-০তে পিছিয়ে থাকা আর্জেন্টিনা সমতায় ফেরে ম্যাচের শেষদিকে। ৯০ মিনিটে সান্তিয়াগো কাস্ত্রোর অ্যাসিস্টে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। তাতে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের মাশ্চেরানোর দল।

সাউথ আমেরিকা অঞ্চল থেকে দুটি দল সুযোগ পাবে অলিম্পিকে খেলার। এ অঞ্চলের ১০টি দল দুভাগে ভাগ হয়ে অংশ নিচ্ছে বাছাইপর্বে। গ্রুপ ‘বি’তে আছে আর্জেন্টিনা, সঙ্গী প্যারাগুয়ে, চিলি, পেরু ও উরুগুয়ে।

গ্রুপ ‘এ’তে ব্রাজিলের সঙ্গে আছে ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া ও ইকুয়েডর। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে।

Reneta

আর্জেন্টিনার পরের ম্যাচ বুধবার, পেরুর বিপক্ষে। সোমবার ‘এ’ গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-২৩আর্জেন্টিনাপ্যারাগুয়েপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইকোর্টের রায় বহাল: ভেঙে ফেলতে হবে গুলশান শপিং সেন্টার

পরবর্তী

জেনে নিন সিলেট পর্বের টিকিটের দাম

পরবর্তী
সিলেট ক্রিকেট স্টেডিয়ামের খেলার মাঠ ও দর্শক বসার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনে নিন সিলেট পর্বের টিকিটের দাম

বাংলাদেশের মেট্রোরেল ট্রেন চলাচল, পাস ছাড়া যাত্রা সম্ভব নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাস ছাড়া যখন যখন চড়া যাবে না মেট্রোরেলে

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT