চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাই শেষে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হয়েছে লাতিন অঞ্চলের বিশ্বাকাপ বাছাইয়ের সব ম্যাচ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা ২০২৬ বিশ্বকাপে লাতিন অঞ্চল টিকিট পেয়েছে ছয় দল। বাছাইয়ের শেষ ম্যাচে হারলেও শীর্ষে থেকে বিশ্বমঞ্চে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ম্যাচে জয় পায়নি ব্রাজিলও, তবে বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল।

এল আলতোয় বুধবার সকালে বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে ব্রাহিল। সঙ্গে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা, কিন্তু সমীকরণ তাদের জন্য বেশ কঠিন। সপ্তমে থাকা দলটি এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, নর্থ আমেরিকার অঞ্চলের প্লে-অফ খেলা দলের সাথে লড়াই করবে। সব মহাদেশ থেকে মোট ৬ দল থাকবে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূলপর্বে।

ব্রাজিলের মতো হার দিয়ে বাছাইপর্ব শেষ করেছে আর্জেন্টিনা। শেষ রাউন্ডে কলম্বিয়ার মতো জয় পেয়েছে ইকুয়েডর। অন‍্য দুই ম‍্যাচে ড্র করেছে উরুগুয়ে ও প‍্যারাগুয়ে।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের প্রথম ছয় দল খেলবে মূলপর্বে। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর। বাকি চার দলেরই পয়েন্ট ২৮। গোল ব্যবধানে এগিয়ে তিনে কলম্বিয়া, চারে উরুগুয়ে, পাঁচে ব্রাজিল ও ছয়ে প‍্যারাগুয়ে।

লাতিন অঞ্চলে সবাই ১৮টি করে ম্যাচ খেলেছে। পয়েন্টে শীর্ষে ১২ জয়, দুই ড্র ও চার হারে ৩৮ পয়েন্ট নিয়ে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে আট জয়, চার ড্র ও ছয় হারে ২৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে বাছাই শেষ করেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল।

বাছাইপর্বে বড় অঘটন দুবারের কোপা আমেরিকা ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারানো চিলি বিশ্বকাপে যেতে পারছে না। বিশ্বকাপে ৯ বার জায়গা করে নেয়া চিলি বাছাই শেষ করছে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপআর্জেন্টিনাচিলিব্রাজিলযুক্তরাষ্ট্রলাতিন আমেরিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT