চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তির ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ পূর্বাহ্ণ ০৬, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলে নতুন অধ্যায় শুরু করেছেন ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। লক্ষ্য, সেলেসাওদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার দলটির ডাগআউটে দাঁড়িয়েছেন ইতালিয়ান কোচ। শুরুটা অবশ্য খুব বেশি ভালো হয়নি। ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেননি তার শিষ্যরা।

ইকুয়েডরের বানকো পিচিঞ্চা মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার ব্রাজিল মুখোমুখি হয় স্বাগতিকদের। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

বল দখলের লড়াইয়ে অবশ্য স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে ৫৩ শতাংশ সময় বল ধরে রেখে ৭টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে ইকুয়েডর। বিপরীতে আনচেলত্তির শিষ্যদের ৩ শটের মধ্যে লক্ষ্যে ছিল কেবল ২টি।

এই ড্রয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে দুই নম্বরে।

ব্রাজিল কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও, খেলোয়াড়দের পারফরম্যান্সে ধারাবাহিকতার বেশ অভাব ছিল। বল দখলে রাখতেও সফরকারীরা বেশ হিমশিম খাচ্ছিল। এসময় ব্রাজিলের চেয়ে ইকুয়েডর তুলনামূলক বেশি উজ্জ্বল ছিল। তবে প্রথমার্ধে গোল পায়নি তারাও।

বিরতির পর ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর। শুরু থেকেই আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করে তারা। কিন্তু বক্সের কাছাকাছি গিয়ে খেই হারাচ্ছিলেন ইকুয়েডরের খেলোয়াড়রা। মাঝমাঠে ভালো খেললেও ফিনিশিংয়ে ইকুয়েডর খুব একটা সুবিধা করতে পারছিল না। শেষপর্যন্ত দুদলের কেউই জালের দেখা পায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআনচেলত্তিইকুয়েডরেরব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬

মন ছাড়া কি মনের মানুষ রয়?

মে ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহযোগিতায় গুরুত্ব

মে ৮, ২০২৬

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হলেন আরিফুল হক

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT