চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের জন্য তারকা নয় ফিটনেস গুরুত্ব দেবেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি

২০২৬ ফিফা বিশ্বকাপ খেলা আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। এখন নিজেদের ঝালিয়ে নিচ্ছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। দল গোছানোটাই বাকি সেলেসাওদের। তার আগে কড়া হুশিয়ারি দিলেন ইতালিয়ান এ কোচ। নেইমার কিংবা ভিনিসিয়াস জুনিয়রের মত তারকা খেলোয়াড় দলে রাখবেন না তিনি, যদি তারা শতভাগ ফিট না থাকেন। তার কাছে তারকা খ্যাতির চেয়ে ফিটনেসটাই মুখ্য বিষয়।

ব্রাজিলিয়ান এক গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনটা জানান আনচেলত্তি। নেইমার এবং ভিনিকে উদ্দেশ্য করে সতর্ক বার্তাও দিয়েছেন।

বলেছেন, ‘আমাদের দলে অনেক উচ্চমানের খেলোয়াড় আছে। আমাকে তাদেরই বেছে নিতে হবে যারা শতভাগ ফিট আছে। আর এটা শুধু নেইমারের ক্ষেত্রে নয়, ব্যাপারটা ভিনিসিয়াস ক্ষেত্রেও হতে পারে।’

‘যদি ভিনিসিয়াস ৯০ শতাংশ ফিট থাকে, তাও আমি আরেকজন খেলোয়াড়কে দলে ডাকবো যে শতভাগ ফিট আছে। কারণ এটি এমন একটি দল যেখানে প্রতিযোগিতার মাত্রা খুবই উচ্চ। বিশেষ করে আক্রমণভাগে, যেখানে আমাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে।’

তবে আনচেলত্তির চোখে চেলসির ১৮ বর্ষী এস্তেভাও উইলিয়ান প্রতিভাবান, এবং তার বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনাও আছে। বলেছেন, ‘আমি মনে করি গত ছয় মাসে এস্তেভাও যেভাবে খেলছে, তার উপর ভিত্তি করে সে বিশ্বকাপে থাকবে। সে খুবই, খুবই বিশেষ একজন খেলোয়াড়। সে খুবই আলাদা, কারণ তার মধ্যে বিরাট প্রতিভা রয়েছে। এর মানে এই নয় যে বয়সের কারণে, কারণ সে শতভাগ ফিট।’

সম্প্রতি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে ২-০ গোলে জয় পায় সেলেসাওরা। সে ম্যাচে গোল করেছিলেন এস্তেভাও ও কাসেমিরো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিনেইমারফিফা বিশ্বকাপব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT