ফুটবল

ব্রাজিলে গিয়েই দল ঘোষণা করবেন আনচেলত্তি

এনরিক আনচেলত্তি ব্রাজিলে দল ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে গিয়েই আনচেলত্তি দল ঘোষণা করবেন বলে ধারণা, ফুটবল কোচের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রিয়াল মাদ্রিদের ডাগআউটে গতরাতে শেষ ম্যাচ দেখে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচ রোববার ব্রাজিলে পৌঁছাবেন। পৌঁছেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য সেলেসাও দল ঘোষণা করবেন ৬৫ বর্ষী আনচেলত্তি।

ব্রাজিলের নতুন কোচের প্রথম পরীক্ষা ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা। ১১ জুন দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে নামবে আনচেলত্তির শিষ্যরা।

ব্রাজিলের প্রাথমিক দলে আপাতত ৫৪ খেলোয়াড় রয়েছেন। আনচেলত্তিকে সেটি ২৩এ নামিয়ে আনতে হবে। রোববারই সেটা করবেন, জানাচ্ছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। নেইমার জুনিয়র দলে ফিরছেন, প্রায় নিশ্চিত জানিয়েছে তারা।

রিয়াল মাদ্রিদে থাকা দুটি বড় নাম বাদ দিতে হবে আনচেলত্তিকে। চোটের কারণে এন্ড্রিক ও রদ্রিগো গোয়েস আগেই বাদ পড়ে যাবেন। চোট পাওয়া ভিনিসিয়াস জুনিয়রকে অবশ্য দলে রাখতে পারেন।

বিষয়:আনচেলত্তি নেইমার ব্রাজিল ভিনিসিয়াস রদ্রিগো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…