চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগালের অভিষেক অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৬
প্রবাস সংবাদ
A A

পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগাল এর অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ এর নববর্ষের প্রথম দিনে পর্তুগালে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের সামাজিক সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগাল” এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক হয়।

রাজধানী লিসবনের স্বনামধন্য রেস্টুরেন্টে অনারম্ভর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা এন্থনিও জুন্তা ফ্রিগুসিয়ার প্রেসিডেন্ট জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেশ। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির অন্যান্য জেলা ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিসহ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি কমিউনিটির দ্বারা গঠিত সামাজিক সংগঠন কাজা দো বাংলাদেশ এর আহ্বায়ক রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ।

সিকদার বাবু ও শেখ সুমনের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ ও সাবেক সকল কমিটির সদস্যবৃন্দ এবং পর্তুগালে বসবাসরত সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়ান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সিহাব ভুইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়রসহ সভাপতি কাজী মঈনুর ইসলাম। প্রতিষ্টাকালীন সদস্যবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মানিক।

উপদেষ্টা কমিটির পক্ষে বক্তব্য রাখেন মুখপাত্র ফারুকুল ইসলাম ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও উপদেষ্টা কাজী আবদুস সাত্তার। বক্তব্য রাখেন সদ্য সাবেক কমিটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহেদুজ্জামান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক মাহদী ইসলাম জয়।

শেষার্ধে বক্তব্য রাখেন সান্তা এন্থনিও জুন্তা ফ্রিগুশিয়ার প্রেসিডেন্ট জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেশসহ বিশেষ অতিথি কাজা দো বাংলাদেশ এর আহ্বায়ক রনি হোসাইন ও গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ ও যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন বক্তব্য রাখেন।

Reneta

নতুন কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহাগ হাসান ও সাংগঠনিক সম্পাদক জনাব সাব্বির মাহমুদ। সবশেষে পর্তুগাল প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের ভ্রাতৃত্ব বোধ বৃদ্ধি ও সবার প্রতি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি কাজী আনোয়ার হোসেন কাঈফের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিটিপর্তুগালব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT