চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ টাকায় দেখা যাবে বিপিএলের সেমিফাইনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মঙ্গলবার সন্ধ্যায় বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। ম্যাচটির কেতাবি নাম দ্বিতীয় কোয়ালিফায়ার হলেও ম্যাচটি আসলে সেমিফাইনালই। ১৪ ফেব্রুয়ারি কেবল একটি ম্যাচ থাকায় টিকিটের দাম কমেছে। সর্বনিম্ন ১০০ টাকায় উপভোগ করা যাবে মাশরাফী-সোহানদের লড়াই। তবে ফাইনালের টিকিটের দাম বাড়তে পারে।

গতকালের দুটি ম্যাচ এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৩০০ টাকা। লিগ পর্বের ম্যাচগুলিতে টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল ২০০ টাকা (পূর্ব গ্যালারি)। অন্যান্য গ্যালারির টিকিটের দামও বেশ বাড়ানো হয়েছিল।

তবে মঙ্গলবার এক ম্যাচের রাতে টিকিটের দাম ভালোই কমানো হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে দিতে হবে ১ হাজার টাকা। এক দিন আগে যা ছিল আগে যা ছিল ২ হাজার টাকা। উইকেট সোজা দুই প্রান্তের ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম ৫০০, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকেটের দাম ৫০০ থেকে কমে হয়েছে ৩০০ টাকা। ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের জন্য গুণতে হবে ২০০ টাকা। লিগ পর্বে যা ছিল ৩০০ টাকা।

Banglabid

এছাড়া খোলা আকাশের নিচে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে ১০০ টাকায়। গত দুই ম্যাচের দিন যা ছিল ৩০০ টাকা। আর লিগ পর্বে ২০০ টাকায় বিক্রি হয়েছে টিকিট।

বরাবরের মতো মিরপুর স্টেডিয়ামের ১ নং গেট সংলগ্ন কাউন্টার ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকেট। ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে টিকেট বিক্রি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে বিক্রি। প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিনও বিক্রি করা হবে।
মঙ্গলবার রাতে মাশরাফী বিন মোর্ত্তজার দলকে ৪ উইকেটে হারিয়ে বিপিএলের আরেকটি ফাইনালে উঠল তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হারলেও ফাইনাল খেলার আশা শেষ হয়ে যায়নি সিলেটের। মঙ্গলবার অলিখিত সেমিফাইনালে প্রতিপক্ষ হবে রংপুর রাইডার্স।

দুপুরে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখে নুরুল হাসান সোহানের রংপুর। ১৬ ফেব্রুয়ারি হবে শিরোপার লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৩মিরপুরসিলেট-রংপুরসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT