চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ালিফায়ারের টিকিট কাটতে সিলেটের লাগবে ১১২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে এলিমিনেটর ম্যাচে বল হাতে দারুণ করেছে সিলেট টাইটানস। খালেদ ও নাসুমদের দাপুটে পারফরম্যান্সে রংপুর ধুঁকেছে ইনিংসজুড়ে। কোয়ালিফায়ারের টিকিট কাটতে চায়ের নগরীর দলটির লাগবে ১১২ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১১ রান করতে পারে রংপুর।

ইনিংসের শুরু থেকে রংপুরকে চেপে ধরেন সিলেট বোলাররা। ২৯ রানে ৪ উইকেট হারায় রংপুর। তাওহীদ হৃদয় ৪, ডেভিড মালান ৪, লিটন দাস ১ এবং কাইল মেয়ার্স আউট হন ৮ রান করে।

টপঅর্ডারের ব্যর্থতার পর পঞ্চম উইকেটে হাল ধরেন খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে মিলে ৩৪ রান যোগ করেন। ১১.২ ওভারে দলীয় ৬৩ রানে খুশদিলের আউটে জুটি ভাঙে। পাকিস্তান অলরাউন্ডার ৩ ছক্কায় ১৯ বলে ৩০ রান করেন।

ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান যোগ করেন আরও ৩১ রান। দলীয় ৯৪ রানে মাহমুদউল্লাহ ফেরেন। ২টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৩৩ রান করে। এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় দলটি। ফাহিম আশরাফ ৩ এবং সোহান ২৪ বলে ১৮ রানে আউট হন। ১০৮ রানে নবম উইকেট হারায় রংপুর। আলিস ফেরেন ৪ রান করে।

সিলেট বোলারদের মধ্যে খালেদ আহমেদ ১৫ রান খরচায় ৪ উইকেট নেন। নাসুম ১২ রানে ২ উইকেট এবং ক্রিস ওকস ১৫ রানে নেন ২ উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিমিনেটরওকসখালেদনাসুমপ্লে-অফবিপিএল-২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT