চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের বিদায়, কোয়ালিফায়ারে রাজস্থান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ণ ২৩, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চমক দেখিয়েই প্লে-অফে উঠেছিল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নকআউট পর্বে সেই চমকের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি বিরাট কোহলি-ফ্যাফ ডু প্লেসিসের দল। ব্যাটাররা চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দিলেও বোলাররা রাজস্থান র‌য়্যালসকে আটকাতে পারেনি। এলিমিনেটর ম্যাচ থেকেই আইপিএলকে বিদায় জানাতে হয়েছে বেঙ্গালুরুর। ৪ উইকেটের জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাঞ্জু স্যামসনের দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বেঙ্গালুরুকে আগে ব্যাটে পাঠায় রাজস্থান। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৭২ রানে থামে বেঙ্গালুরু। জবাবে নেমে ১ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় রাজস্থান।

শুক্রবার চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে রাজস্থান। প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।

১৭৩ রানের লক্ষ্যে রাজস্থানের শুরুটা খারাপ হয়নি। তবে ধারাবাহিকভাবে উইকেট হারায় দলটি। উদ্বোধনী ব্যাটার যশ্বী জয়সওয়াল ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রিয়ান পরাগ। ২৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। শিমরন হেটম্যায়ার ১৪ বলে ২৬ রান করে জয়ের ভিত গড়ে দেন। পরে ৮ বলে ১৬ রানের অপরাজিত ক্যামিওতে জয় নিশ্চিত করেন রোভম্যান পাওয়েল।

বেঙ্গালুরুর হয়ে মোহাম্মদ সিরাজ দুটি এবং লোকি ফার্গুসন, কারাণ শর্মা ও ক্যামেরুন গ্রিন একটি করে উইকেট নেন।

আগে ব্যাটে নেমে শুরুটা খুব একটা খারাপ না হলেও ধারাবাহিকভাবে উইকেট হারায় বেঙ্গালুরু। দলে সর্বোচ্চ রান করেন রজত পতিদার। ২২ বলে ৩৪ রান করেন এই ব্যাটার। বিরাট কোহলি করেন ২৪ বলে ৩৩ রান।

Reneta

এছাড়া মহিপাল লৌমরর ১৭ বলে ৩২ রান, ক্যামেরুন গ্রিন ২১ বলে ২৭ রান এবং ফ্যাফ ডু প্লেসিস ১৪ বলে ১৭ রান করেন।

রাজস্থানের হয়ে আবেশ খান তিনটি এবং রবিচন্দ্রন অশ্বিন দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪এলিমিনেটরকোহলিপ্লে-অফবেঙ্গালুরুরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT