চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজিদের সেঞ্চুরি, শিরোপা মঞ্চে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএল ফাইনাল রাঙিয়েছেন তানজিদ হাসান তামিম। শিরোপা মঞ্চে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করেছেন রাজশাহী ওয়ারিয়র্স ওপেনার। তার শতকে ভর করে চট্টগ্রামের সামনে ১৭৫ রানের লক্ষ্য দাঁড় করেছে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ গড়ে রাজশাহী।

রাজশাহীকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। উদ্বোধনীতে ৮৩ রান তোলেন দুজনে। ১০.২ ওভারে ফারহান আউট হলে জুটি ভাঙে। ২ চার ও ১ ছক্কায় ৩০ বলে ৩০ রান করে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আমের জামালের হাতে ক্যাচ দেন। তার আগে ২ চার ও ৬ ছক্কায় ২৯ বলে ফিফটি করেন তানজিদ।

দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে নিয়ে তানজিদ তামিম যোগ করেন আরও ৩২ বলে ৪৭ রান। ১৫.৪ ওভারে উইলিয়ামসন আউট হলে জুটি ভাঙে। ২ চার ও ১ ছক্কায় ১৫ বলে ২৪ রান করেন নিউজিল্যান্ড কিংবদন্তি।

পরে জেমস নিশামকে সঙ্গী করে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। ৬১ বলে শতক ছোঁয়া ইনিংসে ছিল ৬টি চার ও ৭ ছক্কার মার। বিপিএলে তানজিদের তৃতীয় সেঞ্চুরি এটি। এর আগে ২০২৪ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে এবং ২০২৫ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেন। বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তানজিদ। তার উপরে কেবল ক্রিস গেইল। ৫টি সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক।

১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তানজিদের উইকেট হারায় রাজশাহী। ৬ চার ও ৭ ছক্কায় ৬২ বলে ১০০ রান করে মুগ্ধর বলে ক্যাচ দেন আমের জামালের হাতে। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস শেষ করেন নিশাম। ৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন নিশাম। শেষ বলে ক্যাচ দিয়ে শান্ত আউট হন ৭ বলে ১১ রান করে।

Reneta

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনচট্টগ্রামতানজিদনিশামফাইনালবিপিএল-২০২৬মেহেদীরাজশাহীলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ১০ ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT