চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মাশরাফীকে নিয়ে ভক্তদের যে বার্তা দিলেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএল চলাকালীন গত ১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তামিম ইকবাল। ভিন্ন মঞ্চ হলেও বিপিএল ফাইনালে দেশসেরা এই ব্যাটারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবর্ধনা নেয়ার সময় সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক।

শুক্রবার শিরোপা মঞ্চে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় বরিশাল। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে তামিমকে বিদায়ী সংবর্ধনা দেয় বিসিবি। তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট। পরে ভক্তদের উদ্দেশ্যে কথা বলেন তামিম।

কোনো নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত না হয়ে বাংলাদেশকেই সমর্থন দেয়ার আহবান জানালেন তামিম। বলেছেন, ‘কোনো তামিমিয়ান নেই, কোনো সাকিবিয়ান নেই, কোনো মাশরাফীয়ান নেই। শুধু একটা জিনিস আছে, আর সেটা হলো বাংলাদেশ। এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়, দয়া করে এসব (নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত হওয়া) বন্ধ করুন। এটাই আমার শেষ কথা।’

‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফীর ভক্ত। কিন্তু যখন দল খেলবে, তখন বাংলাদেশের ভক্ত হন। দয়া করে তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করবে, কিন্তু দয়া করে তাদের পাশে থাকুন। আপনার দলকে সমর্থন করুন, এটা আপনারই দল। দয়া করে সবাই একসঙ্গে থাকুন।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৯৪ ফিফটি ও ২৫টি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এখনও তার দখলে। ২৪৩ ম্যাচে করেছেন ৮৩৫৭ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগংতামিমফাইনালবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

জুলাই ১, ২০২৬

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় দুই হাজার, ছড়াচ্ছে দুর্গন্ধ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT