ক্রিকেট

খুলনাকে হারিয়ে সিলেটের দ্বিতীয় জয়

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা প্রস্তুতিপর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিপিএলে চতুর্থ ম্যাচে এসে আসরে প্রথম জয় পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। পঞ্চম ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল দলটি। খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে আরিফুল হকের দল। অন্যদিকে টানা দুই ম্যাচে হার দেখল খুলনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দিনের প্রথম ম্যচে টসে হেরে আগে ব্যাটে নামে সিলেট। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৮২ রান তোলে স্বাগতিক দল। জবাবে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭৪ রানে থামে খুলনার ইনিংস। চার ম্যাচে খুলনার দ্বিতীয় হার এটি।

সিলেটের হয়ে ব্যাটে দারুণ করেছেন জাকির হাসান ও রনি তালুকদার। ৩ চার ও ৬ ছক্কায় ৪৬ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জাকির। ৫ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৫৬ রান করেন রনি তালুকদার। অ্যারন জোন্স ৬ বলে ২০ রান এবং আরিফুল হক ১৩ বলে ২১ রান করেন।

খুলনা হয়ে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নেন।

জবাবে খুলনা ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। উইলিয়াম বোসিস্তো ৪০ বলে ৪৩ রান করেন। ১৮ বলে ৩৩ রান করেন মোহাম্মদ নাওয়াজ। মাহিদুল ইসলাম অঙ্কন ১৬ বলে ২৮ রান করেন। আবু হায়দার রনি করেন ৬ বলে ১৪ রান। দারবিশ রাসুলি ও মেহেদী হাসান মিরাজ ১৫ রান করে করেন।

সিলেটের হয়ে রুবেল মিয়া, তানজিম সাকিব ও রিচি টপলে দুটি করে উইকেট নেন।

বিষয়:খুলনা বিপিএল ২০২৫ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…