চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের জন্য বিপিএল আদর্শ মঞ্চ: নবী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেটে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে অভিষেক হয়েছে ১৯ বর্ষী আফগান ওপেনার হাসান ঈসাখিলের, ব্যাটে আলোও ছড়িয়েছেন। যিনি তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে। নবী মনে করেন, কন্ডিশনের কারণে বাংলাদেশে খেলা কঠিন, যা তরুণদের জন্য আদর্শ মঞ্চ।

বিপিএলে নবীর সতীর্থ হয়ে খেলছেন ঈসাখিল। দলটিতে আছেন আরও বেশকিছু তরুণ ক্রিকেটার। বিপিএল প্রসঙ্গে নবী বলছেন, ‘এটা তরুণদের জন্য দারুণ মঞ্চ। আমার দলেও অনেক তরুণ আছে। এখানে খেলা সহজও নয়। কন্ডিশন কঠিন। প্রত্যেক তরুণের জন্য এটা আদর্শ এক মঞ্চ। সবাই কঠিন কন্ডিশনে লড়াই করে।’

নবীর চাওয়াতেই নোয়াখালী দলে নেয় ঈসাখিলকে। নবী বলছেন, ‘খুবই খুশি একসঙ্গে খেলতে পেরে। অনেকদিন অপেক্ষা করেছি। আমিও প্রস্তুত ছিলাম পেশাদার একজন ক্রিকেটার হিসেবে। সে খুব ভালো খেলেছে অভিষেকে। দুজন আবার একসঙ্গে ক্রিজে ছিলাম। তাকে পরিস্থিতি সম্পর্কে বলছিলাম, পরের বল কেমন হবে এসব বলছিলাম। খুবই ভালো খেলেছে।’

Banglabid

‘আমরা গতকাল দেড়ঘণ্টা একসঙ্গে ছিলাম, ওকে এই ম্যাচের জন্য প্রস্তুত করেছি। পরিস্থিতি, বোলার, প্রতিপক্ষ এসব নিয়ে ওর সাথে অনেক কথা হয়েছে। বেসিক নিয়ে কাজ করেছি। আজ সবই কাজে লেগেছে। অভিষেকে তো চাপ থাকেই। সে যেভাবে চাপ সামলে নিয়েছে, বাংলাদেশে পারফর্ম করা সহজ নয়। পিচ ট্রিকি। এই মুহূর্তের জন্য সে গত ২০ দিন অপেক্ষা করেছে, প্রস্তুত হয়েছে।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটে নামে নোয়াখালী। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ গড়ে পয়েন্ট টেবিলে তলানির দলটি। বড় সংগ্রহ গড়তে বাবা-ছেলের জুটিতে আসে ৩০ বলে ৫৩ রান। ঈসাখিলের ব্যাট থেকে আসে ৬০ বলে ৯২ রান। লক্ষ্য তাড়ায় নেমে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করতে পারে ঢাকা ক্যাপিটালস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈসাখিলঢাকানোয়াখালীবিপিএল ২০২৫মোহাম্মদ নবীলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর ‘নতুন নীতিমালা’ প্রকাশ

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬

উইন্ডিজ দিন দিন ক্রিকেট বিশ্বকাপের ইতালি হয়ে যাচ্ছে

আগস্ট ১১, ২০২৬

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT