চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের বিপিএলে কোন দলের নেতৃত্বে কে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের ১১তম আসর মাঠে গড়াচ্ছে সোমবার। এবার অধিনায়ক ঘোষণা নিয়ে গা ঢিলা ছিল দলগুলোর। অধিনায়কের নাম জানতে অপেক্ষা করতে হয়েছে রোববার সন্ধ্যা পর্যন্ত। এমন অবস্থার মাঝে হয়নি ক্যাপ্টেন্স ডেও। তবে আসর গড়ানোর কয়েকঘণ্টা আগে হলেও জানা গেছে সব দলের অধিনায়কের নাম।

বিপিএলের গত আসরে তামিম ইকবালের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখার মিশনে এবারও দেশের অন্যতম বড় তারকার উপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের নেতৃত্বে মাঠে নামবে ফরচুন বরিশাল।

নুরুল হাসান সোহান যে রংপুরের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তা অনুমেয় ছিল। গ্লোবাল টি-টুয়েন্টি লিগে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলেও তার নেতৃত্বে খেলবে রংপুর। গত আসরেও দলটির অধিনায়ক ছিলেন তিনি।

Banglabid

বরিশাল ও রংপুরের অধিনায়কের নাম আগে থেকে জানা গেলেও অপেক্ষা করতে হয়েছে বাকি দলগুলোর ঘোষণার। রোববার দুপুরে আনু্ষ্ঠানিকভাবে অধিনায়কের নাম জানায় ঢাকা ক্যাপিটালস। শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা আসরে দলটির নেতৃত্ব দেবেন।

এরপর একে একে দুর্বার রাজশাহী, চিটাগং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স জানায় অধিনায়কের নাম। রাজশাহীর নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। চিটাগাং কিংসের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ মিঠুন। সিলেটের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের হয়ে ৯টি টি-টুয়েন্টি খেলা অলরাউন্ডার আরিফুল হক। ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশের জার্সিতে সবশেষ দেখা গিয়েছিল তাকে।

সবশেষ অধিনায়কের নাম জানায় খুলনা টাইগার্স। রোববার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করেছে দলটি। সেখানে অধিনায়কের নাম ঘোষণা করেছে। আসরে জাতীয় দলের অন্যতম তারকা মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলবে রূপসাপাড়ের দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফুলতামিমথিসারাবিজয়বিপিএল ২০২৫মিঠুনমিরাজলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কূটনীতিতে হঠকারিতার কোন সুযোগ নেই: মাহফুজ আলম

পরবর্তী

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

পরবর্তী
জিমি কার্টারের ছবি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধান কাটছেন কৃষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ফসলে ছেঁয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT