চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ ঢাকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের ১১তম আসরে উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর দুইশ রানের কাছাকাছি সংগ্রহ টপকে জিতেছে ফরচুন বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। রানতাড়া করার লক্ষ্য নিয়ে আসর শুরু করছে ঢাকা। টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ গড়িয়েছে সন্ধ্যা ছয়টায়। ওপেনিংয়ে লিটন কুমার দাস ও তানজিদ তামিমে ভরসা রেখেছে ঢাকা।

এনসিএলে আলো ছড়ানো বোলার আলাউদ্দিন বাবু আছেন ঢাকার বোলিং ইউনিটে। মোস্তাফিজুর রহমানের পাশাপাশি আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাজমুল ইসলাম অপু।

চার বিদেশি নিয়ে একাদশ গড়েছে রংপুর। অ্যালেক্স হেলস ও স্টিভেন টেইলরে শুরুতে ভরসা রাখছেন কোচ মিকি আর্থার। খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ আছেন একাদশে। দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন নাহিদ রানা, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দীনের মতো তারকারা।

ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন কুমার দাস, তানজিদ তামিম, স্টিপেন এসকিনাজি, হাবিবুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), আমির হামজা, ফারমানুল্লাহ শাফি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু ও আলাউদ্দিন বাবু।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, কামরুল ইসলাম রাব্বি, রাকিবুল হাসান জুনিয়র, নাহিদ রানা, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস ও স্টিভেন টেইলর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসপেরেরাবিপিএল ২০২৫রংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT