চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের কাছে হেরে নিধাস ট্রফির ফাইনালের স্মৃতিচারণ করলেন লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সংগ্রহটা খুব একটা বড় ছিল না রংপুর রাইডার্সের। বিপিএল এলিমিনেটরে সিলেট টাইটানসকে কেবল ১১২ রানের লক্ষ্য দিয়েও শেষ বল পর্যন্ত লড়াই করেছে তারা। শেষ বলে ক্রিস ওকস ছক্কা হাঁকিয়ে রংপুরের কোয়ালিফায়ার স্বপ্ন ভেঙে দেন। ৩ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে দলটি। হারের পর ২০১৮ সালের নিধাস ট্রফির ফাইনালে বাংলাদেশের হারার দুঃসহ স্মৃতি স্মরণ করলেন রংপুর অধিনায়ক লিটন দাস।

শ্রীলঙ্কায় সেই আসরে শিরোপা জিততে শেষ বলে ৫ রান আটকাতে হতো বাংলাদেশের। ওভারজুড়ে ভালোই করছিলেন সৌম্য সরকার, শেষ ডেলিভারিতে বিপত্তি, দিনেশ কার্তিক ছক্কা হাঁকিয়ে ভারতকে জিতিয়ে দেন শিরোপা। বিপিএলে এলিমিনেটরে শেষ বলে সিলেটের লাগত ৬ রান। ফাহিম আশরাফের বলে ছক্কা হাঁকান ক্রিস ওকস। দুবারই পরাজিত দল জার্সিতে লিটন।

ম্যাচ শেষে লঙ্কার স্মৃতি স্মরণ করেছেন লিটন, ‘শেষ বলে ছক্কা দেখে আমার নিধাস ট্রফির কথা মনে পড়ে গেছে। একই রকম কাভারের উপর দিয়ে ছয়। ঠিক আছে, এটাই ক্রিকেট, এভাবেই জীবন চলে। উন্নতি ও অবনতি থাকবে। জিততে পারলে ভালো হতো। এখন পারি নাই, কিছু করার নাই।’

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হয়েও ফাইনালে খেলা হল না রংপুরের। লিটন বললেন, ‘দুদিন আগে একজন মনে হয় প্রশ্ন করছিলেন কাগজে-কলমে আমরা অনেক ভালো দল। ক্রিকেটে কাগজ-কলমের থেকে বেশি গুরুত্বপূর্ণ ২২ গজে কতটা দিতে পারছেন। কাগজে-কলমে আমাদের ব্যাটিং-বোলিং ভালো, ফিল্ডিং খারাপ। বেশিরভাগ ম্যাচে ফিল্ডিং অনেকটা ভুগিয়েছে। আজও দেখবেন অনেকগুলা অতিরিক্ত রান দিয়েছি, আমাদের হাত থেকে রান নিয়ে নিয়েছে। তাই যখন কম রান, তখন ফিল্ডিং ইউনিটটা অনেক জরুরি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবিপিএল ২০২৫রংপুর রাইডার্সলিড স্পোর্টসসিলেট টাইটানস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT