বাংলাদেশ

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও বিভিন্ন দেশের নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে-৯টায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে। জলবায়ু অর্থায়ন, অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি এবং কার্বন নিঃসরণ কমানোর বিষয় নিয়ে আলোচনা করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…