চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে পদত্যাগ করলেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে সরব দেশেরে ক্রিকেটাঙ্গন। এরইমধ্যে পদত্যাগ করেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইশতিয়াক সাদেক। শুরুতে পদত্যাগের কারণ জানা না গেলেও বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক।

গত অক্টোবরে বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইশতিয়াক। শনিবার বিসিবিতে পদত্যাগ পত্র জমা দেন রংপুর রাইডার্সের অন্যতম কর্ণধার।

এদিন বিসিবির বোর্ড সভাতেও উপস্থিত ছিলেন না ইশতিয়াক। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তার পদত্যাগের কারণ জানতে চাওয়া হয় বিসিবির মুখপাত্রদের কাছে। সেখানে উপস্থিত থাকা বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর জানান ইশতিয়াকের পদত্যাগের কারণ।

Banglabid

বলেছেন, ‘ইশতিয়াকের বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। পারিবারিক সমস্যা আছে। আমাদের যখন ক্রিকেট কনফারেন্সটা হয়, তারপর আমাদের প্রাইম ব্যাংক স্কুল নিয়ে আমাদের ৯-১০ তারিখ আমাদের বসার কথা, আমরা বসেছি স্কুল টুর্নামেন্ট। তারপর থেকে তিনি অনুপস্থিত। তিনি কোনোভাবে বোর্ড সভায় আসেন না। তাকে পাওয়া যায় না। পুরো পারিবারিকভাবে উনি সম্পৃক্ত।’

‘আমরা তাকে কোথাও পাচ্ছি না। উনি আসেন না বিসিবিতে। আপনারা দেখেননি নিশ্চয়ই বিপিএলে রংপুর রাইডার্স… তাকে দেখা যায়নি, শুধু বোধহয় অকশনে দেখেছেন তাকে সবশেষ। তিনি যে চিঠিটা পাঠিয়েছেন প্রেসিডেন্ট বরাবর সেটা হচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এটার বাইরে কোনো কিছু কথা বলেননি। ওটার প্রেক্ষিতে বিসিবি প্রেসিডেন্ট বোর্ডের মিটিংয়ে বলেছেন আমাদের, পরবর্তীতে উনি ইশতিয়াক ভাইয়ের সাথে কথা বলবেন।’

এর আগে গত শুক্রবার বোর্ডের বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে যান আরেক পরিচালক মুখলেসুর রহমান। ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফইশতিয়াক সাদেকবিসিবিরংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT