ক্রিকেট

কবে, কোথায়, কত টাকায় মিলবে বিপিএলের শেষ পর্বের টিকিট

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচের দৃশ্য, একজন ব্যাটসম্যান বলটি মারার জন্য প্রস্তুত, অন্য একজন ফিল্ডার প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফাইনালসহ বিপিএলের ম্যাচ বাকি মোটে সাতটি। আসরের শেষপর্ব অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এর আগে দুই ধাপে মিরপুরে খেলা হয়েছে ১৬টি। সামনে প্লে-অফের রোমাঞ্চকর ম্যাচগুলো থাকলেও টিকিটের দাম বাড়েনি। বুধবার টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগের মতোই সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা। এই দামের টিকিটে খেলা দেখা যাবে পূর্ব গ্যালারিতে। সর্বোচ্চ ২৫০০ টাকা মূল্যের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ১৫০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা।

বিসিবির ওয়েবসাইট ছাড়াও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট (একাডেমি মাঠের কাছে) সংলগ্ন কাউন্টারে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব কাউন্টার।

শুক্রবার দুপুর ২টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু বিপিএলের শেষের ধাপ। আগামী ১ মার্চ বিপিএলের দশম আসরের ফাইনাল।

বিষয়:টিকিট বিপিএল-২০২৪ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…