ক্রিকেট

সাকিবের ফেরার ম্যাচে খুলনার তিনে তিন

খুলনা টাইটান্সের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, সাকিবের ফেরার ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা টাইটান্সের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, সাকিবের ফেরার ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেলেই চোখের সমস্যায় ছিটকে পড়েন সাকিব আল হাসান। ঢাকা পর্বে না খেললেও সিলেট পর্ব দিয়ে মাঠে ফিরেছেন টাইগার অলরাউন্ডার। তবে সাকিবের ফেরার ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ২৮ রানে হেরেছে রংপুর। আসরে এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতল খুলনা।

শুক্রবার সিলেট পর্বের শুরুর দিন প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৬০ রান করে খুলনা। জবাবে নেমে ১৮.৪ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায় রংপুর। এ নিয়ে তিন ম্যাচে দুই পরাজয় দেখল রংপুর।

আগে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি খুলনার। ওপেনার এনামুল হক বিজয় ফিরে যান রানের খাতা না খুলেই। খুলনার ব্যাটারদের মধ্যে দুর্দান্ত করেছেন মোহাম্মদ নাওয়াজ। পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৩৪ বলে ৫৫ রান করেন তিনি। পাঁচটি চার ও এক ছক্কায় ৩৩ বলে ৪০ রান করেন দাসুন শানাকা। এছাড়া তিনটি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩৭ রান করেন এভিন লুইস।

রংপুরের হয়ে হাসান মাহমুদ নেন তিনটি উইকেট, শেখ মেহেদী হাসান নেন দুটি এবং রিপন মন্ডল এই উইকেট নেন।

জবাবে নেমে রংপুরের শুরুটাও অবশ্য ভালো হয়নি। ১১ রানে দুই টপঅর্ডারকে হারায় তারা। দ্বিতীয় ওভারেই ফিরে যান বাবর আজম। চতুর্থ ওভারে ব্রেন্ডন কিং। আলো ছড়াতে পারেননি রনি তালুকদারও। ২৫ বলে ১৫ রান করে ফিরে যান শানাকার শিকার হয়ে।

অবশ্য রান পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী ও মোহাম্মদ নবী। ২২ বলে ৩০ রান করেছেন শামীম। অন্যদিকে সাকিব-সোহানরা ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে চারটি চার ও তিনটি ছক্কায় ৩০ বলে ৫০ রান করেন মোহাম্মদ নবী।

রংপুরের হয়ে ব্যাটে আলো ছড়ানোর পাশাপাশি বল হাতেও দুর্দান্ত শানাকা। বল হাতে তিন ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন চার উইকেট। এছাড়া মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট নেন।

বিষয়:খুলনা টাইগার্স বিপিএল-২০২৪ রংপুর রাইডার্স সাকিব আল হাসান সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…