ক্রিকেট

খুলনাকে ১৯৫ রানের লক্ষ্য দিল বরিশাল

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ক্রিকেটার মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে, খেলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছুটির দুপুরে দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। ব্যাট হাতে ঝড় তুলে গ্যালারি মাতান ইফতিখার আহমেদ। তিনটি করে চার-ছয়ে খেলেন ৩১ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস। তাতে ফরচুন বরিশাল পেয়েছে দুইশর কাছাকাছি সংগ্রহ।

ইফতিখার ছাড়া ফিফটির দেখা পাননি অন্য কেউ। তাতে অবশ্য থামেনি রানের মিছিল। খুলনা টাইগার্সের বিপক্ষে দল হয়ে লড়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বরিশাল তোলে ১৯৪ রান। যে কয়জন ক্রিজে এসেছেন সবাই রেখেছেন অবদান।

অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ২১ বলে ৩৬ রান। শুরুতে এনামুল হক বিজয় করে যান ৭ বলে ১২ রান।

অন্য ওপেনার ফজলে মাহমুদ রাব্বি ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভীতের উপর দাঁড় করান। ইব্রাহিম জাদরান করেন ২৩ বলে ২৩ রান। শেষে ইফতিখারের সঙ্গে দ্রুত রান তোলার লড়াইয়ে সফল হন করিম জানাত। ৮ বলে ১৬ রান করে আউট হন তিনি। ২ বলে ৪ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সিলেট পর্ব শেষে ঢাকায় বিপিএলের শেষ পর্বটি শুরু হল শুক্রবার। বাকিসব ম্যাচই হবে মিরপুরে। হোম অব ক্রিকেটে বিপিএল ফেরার ম্যাচে রান উৎসবে মাতল বরিশাল।

পল মেকেরন দুটি, নাহিদুল ইসলাম ও হাসান মুরাদ নেন একটি করে উইকেট।

বিষয়:ইফতিখার খুলনা টাইগার্স ফরচুন বরিশাল বিপিএল-২০২৩ সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…