বিনোদন

বক্স অফিসে জমলো না কিরণ-আমিরের ‘লাপাতা লেডিস’!

নদীর পাড়ে বর-কনের ঐতিহ্যবাহী বাঙালি সাজে সাজানো ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাড়ে বর-কনের ঐতিহ্যবাহী বাঙালি সাজে সাজানো ছবি, যেখানে বরটি পাঞ্জাবি ও পাগড়ি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার (১ মার্চ) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত দ্বিতীয় ছবি ‘লাপাতা লেডিস’। যার গল্পে মুগ্ধ দর্শক থেকে শুরু করে তারকা ও সিনেমা বিশ্লেষকরা। তবে সবার এত মুগ্ধতার পরেও বক্স অফিসে জমলো না ছবিটি। মুক্তির প্রথমদিন বক্স অফিসে রীতিমত মুখ থুবড়ে পড়েছে এই ছবির।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে টেনেটুনে কোন রকম ১ কোটি রুপি আয় করেছে কিরণ রাওয়ের এই ছবি। যা চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম দিনের আয়ের দিক থেকে সবচেয়ে কম আয়কৃত সিনেমা।

ধারণা করা হচ্ছে, একই দিনে বিশ্বব্যাপী মুক্তি পাওয়া হলিউডের সিনেমা ‘ ডিউন: পার্ট ২’ এর কারণেই ‘লাপাতা লেডিস’র আয়ে প্রভাব পড়েছে।

‘লাপাতা লেডিস ছবিটি বানানো হয়েছে বিপ্লব গোস্বামীর একটি গল্প অবলম্বনে। এই ছবির জন্য স্ক্রিপ্ট লিখেছেন স্নেহা দেশাই। আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও ছবিটি পরিচালনা করলেও এর প্রযোজনার দায়িত্ব সামলেছেন আমির খানের প্রোডাকশন হাউজ এবং কিন্ডলিং প্রোডাকশন।

‘লাপাতা লেডিস’ ছবিটির প্রেক্ষাপট মূলত গ্রামীণ ভারত। দুই নববধূর গল্প দেখা যাবে এখানে, যারা ট্রেনে আলাদা হয়ে যায় বাকিদের থেকে। সেই থেকেই গল্প আগাতে থাকে সিনেমার। এর মুখ্য তিন চরিত্রে রয়েছে অপরিচিত মুখ। নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না এবং স্পর্শ শ্রীবাস্তবকে দেখা গেল বউ হারানোর এই কাহানিতে। অন্যদিকে পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন ভোজপুরী সুপারস্টার রবি কিষাণ।

বিষয়:'লাপাতা লেডিস' আমির খান কিরণ রাও বক্স অফিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…