চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের বিপক্ষে ফিরলেন বোল্ট-জেমিসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ব্র্যান্ডন ম্যাককালাম ক্রিকেটার, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এ সফরের জন্য দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসন। ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে কেন উইলিয়ামসনও ইংল্যান্ডে যাবেন। দলের সঙ্গে সেখানেই পুনর্বাসন করা হবে অভিজ্ঞ এ ব্যাটারের।

ইনজুরি আক্রান্ত ২৮ বর্ষী জেমিসন ২০২২ সালের এপ্রিলে সবশেষ ওয়ানডে খেলেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাদ পড়েছিলেন অভিজ্ঞ এ পেসার। আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টিতে দলে ফিরবেন।

গত বছরের আগস্টে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর বিশ্বের বিভিন্ন টি-টুয়েন্টি লিগ খেলছিলেন বোল্ট। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর ২০২২ সালের সেপ্টেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ৩৪ বর্ষী বাঁ হাতি পেসার। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে এমআই নিউইয়র্কের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন এ তারকা ক্রিকেটার।

Banglabid

নিয়মিত অধিনায়ক উইলিয়ামসনের ইনজুরিতে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন ৩১ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার টম ল্যাথাম। তবে দলের সাথেই থাকবেন উইলিয়ামসন। সেখানেই তার ডান পায়ের লিগামেন্টের চিকিৎসা চলবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড দলের কর্তৃপক্ষ।

প্রথম সন্তানের জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে ওয়ানডে সিরিজে থাকছেন না মার্ক চ্যাপম্যান এবং জেমি নিশাম। এ সময় টি-টুয়েন্টি খেলে দেশে ফিরে আসবেন স্পিনার ইশ সোধি।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলছেন, ‘সংযুক্ত আরব এবং ইংল্যান্ডের বিপক্ষে জেমিসনকে দলে ফেরাতে পেরে আমরা আনন্দিত। পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে সে যথেষ্ট পরিশ্রম করেছে। ওয়ানডে দলে বোল্ট ফেরায় তাকেও অভিনন্দন। ভারতে বিশ্বকাপের জন্য সে প্রস্তুতি নেয়া শুরু করেছে।’

Reneta

নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, উইল ইয়াং।

নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জেমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউইলিয়ামসনজেমিসননিউজিল্যান্ডনিশামবোল্টভারতলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাতস্টেড
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT