চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগপুরে জাদেজায় পুড়ল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজের পর্দা উঠেছে নাগপুরে। বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের স্পিন বিষে নীল হয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ১৭৭ রানে গুটিয়ে গেছে।

জবাবে রাহুলের উইকেট হারিয়ে ৭৭ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিক ভারত। অধিনায়ক রোহিত শর্মা ৫৬ রানে অপরাজিত আছেন। একমাত্র উইকেটটি নিয়েছেন অজিদের অভিষিক্ত বাঁহাতি স্পিনার টড মারফি।

সকালে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার সিদ্ধান্ত ভুল প্রমাণ হওয়া শুরু দ্বিতীয় ওভারেই। ভিসা জটিলতায় খবর হওয়া ওপেনার উসমান খাজার উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। তৃতীয় ওভারে অন্য ওপেনার ডেভিড ওয়ার্নারকে (১) সাজঘরে ফেরান শামি। ২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া।

Banglabid

সকালের সূর্যে দিনের প্রতিচ্ছবি দেখান সবশেষ গতবছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা রবীন্দ্র জাদেজা। টেস্টের নাম্বার ওয়ান অলরাউন্ডারের কাছে পাত্তাই পায়নি কামিন্সের দল। ২২ ওভার বল করে ৪৭ রানে জাদেজা নিয়েছেন ৫ উইকেট।

জাদেজার সঙ্গে যোগ দিয়ে সমানতালে উইকেট নিতে থাকেন আরেক স্পিনিং অলরাউন্ডার রবীচন্দ্র অশ্বিন। ৪২ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান এসেছে টেস্টের শীর্ষ ব্যাটার মার্নাস লাবুশেনের থেকে। ১২৩ বল খেলে জাদেজার বলে ফিরে যাওয়ার আগে করেছেন ৪৯ রান। স্টিভেন স্মিথ ৩৭, অ্যালেক্স ক্যারি ৩৬ ও পিটার হ্যান্ডসকম্ব করেন ৩১ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াজাদেজাবোর্ডার-গাভাস্কার সিরিজভারতলাবুশেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT